বাংলাদেশ
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর- এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্প-সমালোচক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর কর্মময় জীবন আমাদের প্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



