বাংলাদেশ

পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদ ভাগাভাগি সমস্যার সমাধান প্রয়োজন।

সাফটার আলোকে পাকিস্তান বাংলাদেশ থেকে পণ্য নিতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Related Articles

Leave a Reply

Back to top button