স্পোর্টেইনমেন্ট

আইসিইউতে সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল

জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিউইতে ভর্তি করা হয়েছে।

রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা গণমাধ্যমকে জানান, প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে ভুগছেন মোশাররফ রুবেল।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টায় ওকে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। আপনারা ওর জন্য দোয়া করবেন।’

বয়সটা কেবল ৩৯-এ পড়েছে। জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল মোশাররফ হোসেন রুবেলের সামনে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি।

সবশেষ কদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানিয়েছিলেন ৩৯ বছর বয়সের জাতীয় দলের এ সাবেক বাঁহাতি স্পিনারের।

রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা কিছুদিন যাবতই শরীর খারাপের দিকে যাচ্ছে। বর্তমান অবস্থায় চিকিৎসকরা তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাকেই উত্তম মনে করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button