বাংলাদেশ
কৃষককে ধান কাটার হারভেস্টার মেশিন দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকেরা দুচিন্তায়। এ সংকটের সময়ে কৃষকদের সুসংবাদ দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ধান কাটার জন্য কৃষকের হাতে দুটি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবাইকে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।



