বাংলাদেশ
দেশে ফিরলেন ৫০ হাজার ৯৮৪ হাজি

হজ শেষে একদিনে আরও তিন হাজার ৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে বুধবার (৩ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫০ হাজার ৯৮৪ জন হাজি।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত সোমবার পর্যন্ত ৪৭ হাজার ৯১০ জন হাজি দেশে ফেরেন।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৮ আগস্ট।
সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।



