বাংলাদেশ

সিনহা হত্যা ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নিতে গণশুনানি রোববার

কক্সবাজারের টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ‘গণশুনানি’ করার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্য মো. শাজাহান আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে। কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ শুনানিতে প্রত্যক্ষদর্শীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা রাশেদ খান। এ ঘটনায় মেজর সিনহার বোনের করা মামলায় বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং দুই  নম্বর আসামি করা হয় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে। এরা ছাড়া আরও সাতজনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button