ফলোআপ

হাইকোর্টে মিথিলা-শবনম ফারিয়ার আগাম জামিন আবেদন

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

রোববার ১২ ডিসেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়েছে।

মিথিলার আইনজীবী নিয়াজ মোর্শেদ জানিয়েছেন, আগামীকাল (সোমবার) তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

এসব তারকা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button