বাংলাদেশ

২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে।

মঙ্গলবার (১১ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২ জুন (বুধবার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (২০২১ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। আগামী অর্থবছরের বাজেট পেশ হবে অধিবেশন শুরুর পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে। সেসঙ্গে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button