ভূরাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবেআজ শনিবার ১০ সেপ্টেম্বর।

আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

জানা গেছে, আজকের বৈঠকে গাইবান্ধা ৫ আসন উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button