বাংলাদেশ

ভোট দিতে লাগবে ১০ আঙ্গুলের ছাপ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ১০ আঙ্গুলের ছাপ লাগবে তাই জানুয়ারী থেকে মাঠ পর্যায়ে ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন-ইসি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর।

এনআইডি ডিজি জানান, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙ্গুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে।

২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন।

ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button