বাংলাদেশ

নারী উদ্যোক্তাদের উপর করোনার প্রভাব বিষয়ে ওয়েবিনার

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উপর করোনার প্রভাব বিষয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হবে। জিডিটিএফএ প্রকল্পের আওতায় সিইটিএস ইন্টারন্যাশনাল এবং ইউকে এইড এর উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

বিভিন্ন বিভাগের সম্মানিত বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিডাব্লুসিসিআইয়ের সদস্যরা এতে অংশ নেবেন।

আয়োজকরা জানান, এটি আসলে একটি অভিজ্ঞতা বন্টন করে নেওয়ার আলোচনা। এ অধিবেশনে করোনা মহামারীর পরে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ এবং উদ্বেগকে কেন্দ্র করে সমস্যা ও সমাধান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।

ওয়েবিনারটি পরিচালনা করবেন বিবিডাব্লুসিসিআইয়ের সভাপতি-সেলিমা আহমদ এমপি। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি-বিডাব্লুসিসিআই, জাতীয় পরামর্শদাতা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ডঃ বীণা বিদ্যাধরন- ফেলো সিইটিএস ইন্টারন্যাশনাল, বিদেশ, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-ইউকে থেকে সম্মানিত প্রতিনিধিরা, নেপাল ও ভুটানের জিডিটিএফএ প্রকল্পের অংশীদার প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button