বাংলাদেশ

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় লঞ্চসহ আটক ৪

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ধাক্কা দেওয়া ‘এমভি ফারহান-৬’ নামে লঞ্চটিসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালিগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে আটক করা হয়েছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ ৪জনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। ’

 

 

Related Articles

Leave a Reply

Back to top button