বাংলাদেশবিশ্ব

বুধবার থেকে শুরু ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ঢাকা থেকে সৌদি আরবে এ মাসেই ফ্লাইট শুরু করবে । সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি।

শাহজালাল আন্তর্জাতিত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।

করোনা ভাইরাস মহামারির কারণে বন্ধ থাকে পর ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button