স্পোর্টেইনমেন্ট

সিরিজ নিশ্চিত করে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ।

এই প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জিতলো বাংলাদেশ।

মুশফিকের ১২৫ রানের সুবাদে শ্রীলংকাকে বৃষ্টি আইনে ১০৩ রানে হারায় বাংলাদেশ।

এ জয়ে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠলো বাংলাদেশ। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ৫০ পয়েন্ট বাংলাদেশের। সমান ৪০ করে পয়েন্ট ইংল্যান্ডে-পাকিস্তান-অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডে ৯ ম্যাচে, পাকিস্তান-অস্ট্রেলিয়া ৬ ম্যাচে অংশ নিয়েছে।

৪৮ দশমিক ১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ।

সিরিজে সমতা আনতে ২৪৭ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে দেখেশুনে খেলতে শুরু করেন শ্রীলংকার দুই ওপেনার দানুশকা গুনাতিলকা ও অধিনায়ক কুশল পেরেরা। বেশি দূর একত্রে যেতে পারেননি তারা।

অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙ্গেন। ১৪ রান করে থামেন পেরেরা।

মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায়, ৪০ ওভারে ২৪৫ রানের নতুন টার্গেট পায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রান করে তারা।

বল হাতে বাংলাদেশের মিরাজ-মুস্তাফিজুর ৩টি করে উইকেট নেন। সাকিব নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪৬/১০, ৪৮.১ ওভার (মুশফিকুর রহীম ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন দাস ২৫, তামিম ইকবাল ১৩, সাইফউদ্দিন ১১, আফিফ হোসেন ১০, মোসাদ্দেক হোসেন ১০, সাকিব আল হাসান ০, মিরাজ ০, শরিফুল ইসলাম ০, মোস্তাফিজ ০*; দশমন্তে চামিরা ৩/৪৪, লক্ষ্মণ সান্দাকান ৩/৫৪, ইসুরু উদানা ২/৪৯, হাসারাঙ্গা ১/৩৩)।

শ্রীলঙ্কা : (বৃষ্টি আইনে ৪০ ওভারে ২৪৫ লক্ষ্য) ১৪১/৯, ৪০ ওভার (গুনাথিলাকা ২৪, পাথুম নিশাঙ্কা ২০, উদানা ১৮*, কুশল মেন্ডিস ১৫, আশেনা বান্দারা ১৫, কুশল পেরেরা ১৪; মোস্তাফিজুর রহমান ৩/১৬, মেহেদী হাসান মিরাজ ৩/২৮, সাকিব আল হাসান ২/৩৮, শরিফুল ইসলাম ১/৩০)।

ফল : বাংলাদেশ ১০৩ রানে জয়ী (ডি/এল মেথড)।
ম্যাচ সেরা : মুশফিকুর রহীম।
৮৪ রান করার সুবাদে প্রথম ম্যাচেও সেরা হয়েছিলেন মুশফিক।

Related Articles

Leave a Reply

Back to top button