বিশ্ব

ভারত-পাকিস্তানসহ লাল তালিকাভুক্ত ১৩টি দেশে গেলে ৩ বছর সৌদির বাইরে যাওয়া নিষিদ্ধ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভারত-পাকিস্তানসহ লাল তালিকাভুক্ত ১৩টি দেশে ভ্রমণকারী ব্যক্তিকে তিন বছরের জন্য সৌদি আরবের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হবে। এছাড়া ওই ব্যক্তিকে বিপুল পরিমাণে জরিমানাও দিতে হবে। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ওই ১৩টি দেশ সফর নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি প্রেস অ্যাজেন্সি এসপিএ মঙ্গলবার এক প্রতিবেদনে এই কথা জানায়।

সৌদি আরব ১৭ জুলাই ১৩টি দেশ থেকে সরাসরি তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইথিওপিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, লেবানন।

এসপিএ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত দেশগুলোতে ভ্রমণ করা মানে ঘোষিত নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন করা।

গত ২৬ জুলাই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাদের অর্ধেক লোক করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা পেয়েছে।
তারা মঙ্গলবার জানায়, তাদের নতুন কোভিড-১৯-এ আক্রান্ত লোকের সংখ্যা হচ্ছে ১,৩৭৯ জন। দেশটিতে মোট ৫,২০,৭৭৪ জন আক্রান্ত ও ৮,১৮৯ জন মারা গেছে। খবর আল আরাবিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button