অন্য খবর

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন

সবকিছু ভুলে আবারও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যয়ের সঙ্গে সংসার করতে চান তার স্বামী রোশন সিংহ।

সোমবার (৭ ‍জুন) নিজেদের বিবাহবিচ্ছেদ আপাতত রুখে দিয়েছেন রোশন সিংহ।

শ্রাবন্তীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের সম্পর্ক বাঁচিয়ে তোলার তাগিদে। রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে আগামী জুলাই মাসে তলব করেছে আদালত।

রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবনযাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবলমাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

তবে এ বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তীর কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। [তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা]

Related Articles

Leave a Reply

Back to top button