পশ্চিমবঙ্গে ১ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা মোদীর

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর শুক্রবার সকাল ১১ টায়পশ্চিমবঙ্গ পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আম্পানের ধাক্কা সামলাতে রাজ্যের জন্য প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
এক ঘণ্টার হেলিকপ্টার সফরে পশ্চিমবঙ্গের আম্পান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়৷ সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যপাল জগদ্বীপ ধনকর। হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই দুর্যোগে পশ্চিমবঙ্গের পাশে আছে কেন্দ্রীয় সরকার।
উত্তর ২৪ পরগণার বসিরহাট জেলা পরিদর্শনের সময় মোদি বলেন, আমরা সবাই চাই পশ্চিমবঙ্গ এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াক। এই কঠিন পরীক্ষার সময় কেন্দ্রীয় সরকার সব সময় পশ্চিমবঙ্গের পাশে থাকবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করে পশ্চিমবঙ্গের আগের অবস্থায় ফিরে যেতে সহায়তা করব।
এর আগে, আম্পান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গত ২৯ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের প্রয়াগরাজ এবং চিত্রকূটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের কারণে এরপর তিনি আর কোথাও সফরে যাননি। অবশেষে ৮৩ দিন পর রাজধানী দিল্লির বাইরে পা রাখলেন মোদি।



