ভূরাজনীতি
ছাত্রলীগের সাবেক নেতা প্রবীর গোস্বামী বাবু আর নেই

শনিবার রাতে আকস্মিক ভাবে ছাত্রলীগের দুঃসময়ের নেতা প্রবীর গোস্বামী বাবু স্ট্রোক করে মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষাল তার ফেসবুক আইডিতে প্রবীর গোস্বামী বাবুর মৃত্যুর বিষয়ে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন।
মিহির লিখেছেন, “আমাদের প্রিয় প্রবীর গোস্বামী বাবু এইমাত্র আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওপারে ভালো থাকিস ভাই।।” বাবুর এই আকস্মিক মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গভীর শোক প্রকাশ করেছেন। তার আত্মার শান্তি কামনা করেন তারা।



