স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে হারিয়ে, এশিয়া কাপের ১৫তম আসরে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো আফগানিস্তান।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় তারা।

১২৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দুই আফগান ওপেনারের মন্থর শুরু, ৪ ওভার উইকেট না দিলেও পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বল মারতে গিয়ে স্টাম্পিং হন ১১ (১৮) রান করা রহমানউল্লাহ গুরবাজ।

এদিন ধীরে রান তুলতে থাকেন হজরত উল্লাহ জাজাই। ২৬ বলে ২৩ রান করে এলবিডব্লু হন মোসাদ্দেকের বলে। জাজাইকে ফেরানোর পর মোহাম্মদ নবিকে (৮) দ্রুত ফেরান সাইফউদ্দিন।

নবিকে ফিরিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আসলে নিমেষেই মোড় ঘুরিয়ে দেন ইবরাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান। ৩৩ বলে দুজনে মিলে ৬৯ রান তুলে ১৮.৩ ওভারে নিশ্চিত করেন জয়। ইবরাহিম করেন ৪২ (৪১) ও নাজিবুল্লাহ করেন ১৭ বলে ৪৩ রান।

এর আগে, সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয় বাংলাদেশকে। শুরু থেকেই ধুঁকছিল দল। মাত্র ২৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটার নাঈম শেখ (৬), আনামুল হক (৫) ও সাকিব আল হাসানকে ১১ রানে ফেরান মুজিব উর রহমান।

আফগানিস্তানের পক্ষে সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

Related Articles

Leave a Reply

Back to top button