
মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
বৃহত্তর ফরিদপুর সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ১৪ অক্টোবর, শারজাহ সমিতির বঙ্গবন্ধু হলে, খন্দকার মিজানুর রহমানের সঞ্চলনায় ও বুলবুল আহমেদ মকুলের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি মজিবুর রহমান নিক্সন ছাড়াও ফরিদপুর ৪ আসনের আরও সাতজন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সফরসঙ্গী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফরিদপুর ৪ আসনের সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজি শফিকুর রহমানসহ উক্ত আসনের ৬ জন ইউনিয়ন চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাত কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন গণ সংবর্ধনা অনুষ্ঠানে।



