বাংলাদেশবিশ্ব

সৌদিতে আরও ফ্লাইটের অনুমতি পেলো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে ফেরাতে আরও ফ্লাইটের অনুমতি পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, ১৮ -২০ মার্চের জেদ্দা ও ১৮-১৯ মার্চের রিয়াদগামী ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং দেওয়ার জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বুকিং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

উল্লেখ্য, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে বিধায় সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button