অন্য খবর

বিজয়ী ১১ জনকে নিয়ে জায়েদ খানের ডিনার পার্টি

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত ১১ জন শিল্পীকে ডিনার পার্টি দিয়েছেন জায়েদ খান।

বৃহস্পতিবার রাতে এক পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় এই ডিনার পার্টি।ওই পার্টিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত ১১ জন তারকা।

তারা হলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী।

এই আয়োজনটি কি শুধু মাত্র ডিনার পার্টিই ছিলো, নাকি কোনো সিদ্ধান্তে আসার উদ্দেশ্য নিয়েই আয়োজন ছিলো সেটিই প্রশ্ন। এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি।

তবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী জানান, ডিনারের আগে নিজেদের মধ্যে সমিতির বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, আদালতের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  তবে অন্যরা আদালত অবমাননা করলে সেটা ভালো দেখাবে না। আমরা শুরু থেকে যেমন নমনীয় ও সহনীয় হয়ে থেকেছি আগামীতেও সেই ধারা থাকবে। ’

জয় বলেন, রোজিনা ম্যাডাম পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। অঞ্জনা ম্যাডাম আমাদের সঙ্গে আবার শপথ নেবেন।

তিনি জানান, জয় আরো জানান, রবিবারে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন তাঁরা। শনিবারে সময় জানিয়ে দেবেন। সেদিনই প্রেসক্লাবে তাঁদের বক্তব্য জানিয়ে দিবেন সাংবাদিকদের।

Related Articles

Leave a Reply

Back to top button