অন্য খবর
ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে

আরও ২৩ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকা, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে রাতে।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছবে এ টিকার চালান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।
তিনি জানান, বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে যাবেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের।



