বাংলাদেশ

করোনায় আক্রান্ত হলেন ফেরদৌস ওয়াহিদ

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

যদিও তিনি ইতোমধ্যে জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি।

এর আগে গেল বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র।

পারিবারিক সূত্রটি জানিয়েছেন, শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এর আগে তার সহকারী মোশারফ আজমি গণমাধ্যমকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বেশকিছু জ্বর থাকায় তার করোনা পরীক্ষা করা হয়; তখন ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার তিনি খাওয়াদাওয়া ছেড়ে দিলে ও জ্বর বেশি হওয়ায় তাকে হাসপাতলে নেওয়া হয়।

ফেরদৌস ওয়াহিদ ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button