দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু ২২; আক্রান্ত ২,৩৮১

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৩৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২২ জনের। ফলে এ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৬৭২ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৮১৬ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১০,৫৯৭ জন।
করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সোমবার (১ জুন) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানান, স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও তিন জন নারী। বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাত জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
তিনি জানান, অঞ্চল বিবেচনায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ছয় জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১০৪টি, পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।



