বাংলাদেশ

ইসির কাছ থেকে এনআইডি নেয়া যাবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, চিঠি দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নেওয়া যাবে না।

বুধবার (২৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারকে আলোচনায় বসতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি উইং অনেক বড় প্রতিষ্ঠান। কীভাবে নেবে না নেবে, এ বিষয়ে নিশ্চয়ই সচিবপর্যায়ে কথাবার্তা হবে। ইসির সুবিধা-অসুবিধাগুলো তাদের জানানো হবে।

তিনি বলেন, সরকারের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত হয়েছে, এ রকম বলা যায় না। তারা নিতে চায়। ইসি দেবে না, এ রকমও বলা যায় না। ইসি সে রকম অবস্থানে নেই। আলোচনায় বসতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই হস্তান্তর করা হচ্ছে। গতকাল রোববার (২০ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button