বাংলাদেশ

সীতাকুণ্ডে আগুন: ৪৯ নয়, মৃতের সংখ্যা ৪১

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪১ বলে জানানো হয়েছে।

এর আগে এই সংখ্যা ৪৯ জন বলা হয়েছিল।

সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

শামীম আহসান জানান, একই লাশ একাধিকবার গণনা করায় লাশের সংখ্যা বেশি হয়েছিল। একাধিক হাসপাতালে লাশ থাকায় গণনায় ভুল হয়েছিল। তারা ৪১টি লাশ পেয়েছেন।

রবিবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছিল।

শনিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button