বিশ্ব

হাসপাতালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  খবর বিবিসির

যদিও বিষয়টি স্পষ্ট নয় কী চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র। জানা গেছে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নেওয়া চলছিল। নিয়মিত মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। দুইদিনের চিকিৎসাসেবার পর এখন তিনি ভালোবোধ করছেন।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টার, সাবেক এই প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিউইয়র্ক মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা জানিয়েছে, শিগগিরই হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button