নবনিযুক্ত সিইসি ও চার ইসির শপথ নেবেন রোববার

আগামীকাল রোববার, নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ নেবেন।
জানা গেছে, আগামীকাল রোববার বিকাল সাড়ে চারটায়, সুপ্রিম কোর্টের লাজেজ লাউঞ্জে এ শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করাবেন।
এর আগে, শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হলো।



