বাংলাদেশ

ফিলিস্তিনে অমানবিক অন্যায়-অবিচার বন্ধ হোক : তথ্যমন্ত্রী

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ।

তিনি বলেছেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।’

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ঈদের দিন আল্লাহর কাছে দোওয়া করি, বিশ্ব ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাক। ভালো থাক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।

 

Related Articles

Leave a Reply

Back to top button