ইকোবিজ

দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে চলছে লেনদেন

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনের অষ্টম দিন সোমবার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৯ ও ১৯৭৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৬২টির এবং অপরির্বতিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

Related Articles

Leave a Reply

Back to top button