বাংলাদেশ

এবার করোনা আক্রান্তে মৃত্যুতেও চীনকে ছাড়ালো বাংলাদেশ

দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। এতে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। চীনে এ পযন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭৩৪ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৮১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। বর্তমানে মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

Related Articles

Leave a Reply

Back to top button