বাংলাদেশ
১৪ এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়াম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ১৪ তারিখ থেকে সাতদিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পরবর্তী নির্দেশনা দেয়া হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, লকডাউনের সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, স্পেশাল/চাটার্ড ফ্লাইট চলাচল করতে পারবে।
করোনার সংক্রমণ রোধে দেশে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা চলছে। এ কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।



