বিশ্ব

হাইপারসনিক অস্ত্র বিষয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ঐক্য

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে হাইপারসনিক অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা নিয়ে সহযোগিতায় সম্মত হয়েছে। তিন দেশের সামরিক জোট অকাস (এইউকেইউএস) নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মধ্যে মঙ্গলবার এক অনলাইন বৈঠকে আলোচনার সময়ে এ সমঝোতা হয়।

সামরিক জোট অকাস অস্ট্রেলিয়াকে ফ্রান্স থেকে সাবমেরিন কেনার বদলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসমর্থিত পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে যোগ দিতে উদ্বুদ্ধ করে।

এক যৌথ বিবৃতিতে জনসন, বাইডেন ও মরিসন বলেছেন, তারা অস্ট্রেলিয়ার জন্য প্রচলিত অস্ত্রে সজ্জিত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কর্মসূচির অগ্রগতিতে সন্তুষ্ট এবং জোটের মিত্ররা অন্যান্য ক্ষেত্রেও পরস্পরকে সহযোগিতা করবে। যদিও আগে থেকেই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ‘সাইফায়ার’ নামের একটি হাইপারসনিক অস্ত্র কর্মসূচি আছে।

Related Articles

Leave a Reply

Back to top button