অন্য খবর

ড্রাগ হোয়াটসঅ্যাপের এডমিন থাকার কথা স্বীকার করলেন দীপিকা

মাদক বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন থাকার কথা স্বীকার করেছেন বলিউড নায়িকা দীপিকা ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)’র জিজ্ঞাসাবাদে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা এ তথ্য দিয়েছিলেন।

এদিকে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাদক মামলায় জেরার মুখোমুখি হতে এনসিবির দপ্তরে পৌঁছান দীপিকা। তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্টহাউসে এনসিবির বিশেষ তদন্তকারী দল- এসআইটি এর দপ্তরে জেরা করা হয়। এ সময়,  দীপিকার এনসিবির বিশেষ তদন্তকারী দলকে ড্রাগ চ্যাটে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা তিনি স্বীকার করেন ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আলোচিত মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফাঁস হয়েছিল, তাতে ছিলেন কারিশমা প্রকাশ, জয়া সাহা ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। আর গ্রুপটির মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ছিল ২০১৭ সালের।

এনসিবির ড্রাগ চ্যাট জেরায় ‘২০১৭ সালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে’র ‘D’ তিনি ছিলেন স্বীকার করলেও,   তিনি নিজে ড্রাগ সেবন করতেন না বলে জানান বলিউডের এই নায়িকা।

Related Articles

Leave a Reply

Back to top button