বাংলাদেশ

অবশেষে বন্ধ হয়ে গেল স্টার সিনেপ্লেক্স

১৮ বছর ধরে চলা রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের শাখাটি একেবারেই বন্ধ হয়ে গেল।

দেশের প্রথম ডিজিটাল ও অত্যাধুনিক সুবিধা সম্বলিত স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিংমলের শাখাটির যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে। ঢাকাবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত প্রেক্ষাগৃহ ছিল এটি।

বন্ধ হওয়ার কারণ হিসেবে স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘মার্কেট মালিকের কাছ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পেয়েছি আমরা। মালিক যদি ভাড়া দিতে না চান, তাহলে তো আমাদের কিছুই করার থাকে না।’

বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্সের শাখা থাকছে না। এটা বেদনাদায়ক হলেও সত্যি। তবে আমাদের অন্য সব শাখা চালু থাকবে’- বলেন মেসবাহ উদ্দীন।

তিনি বলেন, ‘গত ১৮ বছরে এখানে দেশ-বিদেশের অনেক নামিদামি তারকা, গুণিজন এসেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি সবসময় মুখর রাখতেন। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্য সত্যিই খুব কষ্ট ও আবেগের।’

Related Articles

Leave a Reply

Back to top button