স্পোর্টেইনমেন্ট

ইতালির কোচ করোনায় আক্রান্ত

ইতালির কোচ রবের্তো মানচিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফাইজিসি)। তবে কোনো উপসর্গ না থাকায় নিজ বাড়িতেই সেলফ-আইসোলেশনে আছেন তিনি।

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেওয়ার পর ইতালির দায়িত্ব তুলে দেওয়া হয় মানচিনির কাঁধে। এরপর তার অধীনে ইউরো-২০২০ এর বাছাইয়ে ১০ ম্যাচে ১০ জয় পায় দলটি।

এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা মানচিনি ২০১২ সালে প্রিমিয়ার লিগ এবং ২০১১ সালে এফএ কাপ জেতার স্বাদ পান। এরপর ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে টানা তিন শিরোপা জেতান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button