স্পোর্টেইনমেন্ট

বিপিএলের মাঝেই ওমরাহ করতে সৌদিতে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলাকালেই হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৌদি রওয়ানা হয়েছে সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশে দেশি-বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।

এই প্রসঙ্গে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ‘যেহেতু ৭ তারিখের আগে খেলা নেই, তাই ফাঁকা সময়টাতে ওমরাহ করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা। ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।’

এদিকে, সিলেটে ব্যাটে-বলের দ্বৈরথ শেষে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম শুরু হয়েছে বিপিএলের শেষ পর্বের লড়াই। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবের দলের কাছে ৩৭ রানে হেরে যায় খুলনা। এই হারে প্লে অফ থেকে বিদায় নেয় তামিম ইকবালের দল।

বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে সিলেট, বরিশাল, কুমিল্লা ও রংপুর। বাদ পড়েছে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম। এখন অপেক্ষা শুধু প্রথম ও দ্বিতীয় হবে কোন দুটি দল, সেটাই দেখার।

সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এর মধ্যেই পৌঁছে গেছে শেষ চারে। ১০ ম্যাচে আট জয় ও দুই হারে দলটির বর্তমান পয়েন্ট ১৬।

Related Articles

Leave a Reply

Back to top button