‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন ট্রফি জিতলেন ‘দাদাগিরি’তে

বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি ভাইরাল গান হচ্ছে ‘কাঁচা বাদাম’ । টিকটক কিংবা রিমিক্স, সবখানেই স্থান পেয়েছে গানটি। তবে এই গানের আসল গায়ককে মানুষ চিনতে পেরেছে অনেক পরে। আর তিনি হলেন সত্যিকার অর্থেই একজন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।
তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। মূলত সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গানটি গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
তবে একবার সামাজিক মাধ্যমে এসে দাবি করেছেন ভুবন, যে তার গানটি ফিরিয়ে দিতে। কারন তার গানটি পরিচিত হলেও, গায়ক হিসেবে তার পরিচয়টা কেউ জানেননা। কিন্তু এখন বাদাম বিক্রেতা ও গায় ভুবনকে সবাই চিনে।

এবার সেই ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ও বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে অতিথি করলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ এর ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে অংশ নিয়ে বিজয়ী হয়ে ট্রফি জিতে নিলেন ভুবন।
অনুষ্ঠানে সৌরভের জন্য উপহার হিসাবে ডালিতে করে কাঁচা বাদাম নিয়ে আসেন ভুবন। আর সেই বাদা মঞ্চে দাঁড়িয়েই খেলেন সৌরভ গাঙ্গুলী।



