অন্য খবর

চিত্রনায়ক সালমান শাহ’কে নিয়ে ভিডিও গেম

চিত্রনায়ক সালমান শাহ’কে নিয়ে তৈরি হচ্ছে একটি ভিডিও গেম। তাকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেমটি তৈরি করছেন বাংলাদেশের দুই তরুণ ক্রাইসিস এন্টারটেইনমেন্টের ব্যানারে গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয় এই গেমটি তৈরি করছেন।

ইতিমধ্যে গত ৫ জানুয়ারি এর একটি টিজার প্রকাশ পেয়েছে।  সালমান ভক্তদের পাশাপাশি অন্যদের মধ্যেও বেশ প্রশংসিত হয়েছে এ টিজার।

যেখানে দেখা যায়, সালমান শাহ একজন ফাইটার যার একটি হাত আসল ও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমানের মতো করেই রাখার চেষ্টা ছিল।

 

Related Articles

Leave a Reply

Back to top button