বাংলাদেশ

লালমনিরহাটের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে গুজব ছড়িয়ে শহীদুন নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ওয়ালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল হোসেনকে শনিবার (৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

ডিসি মো. ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে সে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকবে।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামলে ডিবি পুলিশের টিম তাকে গ্রেফতার করে।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হলো।

গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button