বিশ্ব

রাজনৈতিক উদ্দেশ্যেই সংসদ পদ বাতিল: রাহুল গান্ধি

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধি অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সংসদ পদ বাতিল করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) আদালতের এমন সিদ্ধান্তের পর প্রথমবারের মতো আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে এতকিছুর পরও তিনি রাজনীতি ও গণতন্ত্রের পথে অবিচল থাকবেন বলেও সাফ জানিয়ে দেন। তিনি দাবি করেন তাকে সংসদ সদস্যের পদ খারিজ করলেও তার রাজনীতি থেমে থাকবে না।
সাংসদ পদ খারিজ করা হলেও দেশের স্বার্থে তিনি লড়াই চালিয়ে যাবেন জানিয়ে রাহুল বলেন, আমি ভয় পাই না। ওরা (বিজেপি) এত দিনেও সেটা বুঝতে পারেনি।
ভারতীয় শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মিলিয়ে চলছেন বলেও অভিযোগ তুলেন বিরোধী দলীয় এই নেতা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই তার বিমানে সফরসঙ্গী আদানির ছবি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এরপর দেশের বিভিন্ন বিমানবন্দরের লিজ নিয়ম-বহির্ভূতভাবে আদানিকে দিয়ে দেওয়া হয়েছিল।
ভারতে মানহানির মামলায় দুই বছরের সাজার পর খারিজ করা হয় তার সংসদ সদস্য পদ। ফলে আগামী ৬ বছর কোনো ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধি।
এদিকে টুইট বার্তায় রাহুল জানান, দেশবাসীর জন্য লড়াই চালিয়ে যাবেন। এজন্য যেকোনো মূল্য দিতে তিনি প্রস্তুত।
উল্লেখ্য, পদবি অবমাননার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন রাহুল। বৃহস্পতিবার রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাট জেলা আদালত। সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় পাচ্ছেন রাহুল গান্ধি। তবে দোষী সাব্যস্ত করার উপর কোনো স্থগিতাদেশ না দেওয়ায় সংসদ সদস্যের পদ খারিজ হয় তার।

Related Articles

Leave a Reply

Back to top button