স্পোর্টেইনমেন্ট

তামিম-তাসকিনের পর ছিটকে গেলেন মুশফিক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে, একাধিক তারকা ক্রিকেটার চোটের কবলে পড়ছেন। সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন আবাহনী লিমিটেডের দলনেতা মুশফিকুর রহিম।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুশফিকের বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে তথা তর্জনীতে সূক্ষ্ম চিড় ধরা পড়ায় আপাতত সপ্তাহ খানেক বিশ্রামে মুশফিক।

সোমবার (২১ জুন) সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান মুশফিক। ম্যাচের পর এমআরআই করে ফ্যাকচার পাওয়া গেছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

এদিকে, ডিপিএলের ম্যাচ খেলে এর আগেই চোটে পড়ছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদে। দুইজন ছিটকে যান সুপার লিগ থেকে।

ডান হাঁটুতে ব্যথা নিয়ে প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলেন তামিম। চোট গুরুতর হয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

অন্যদিকে মোহামেডানের হয়ে ডিপিএলে অংশ নেয়া তাসকিন আহমেদ ফিল্ডিং করতে হাতে চোট পেলে ছয়টি সেলাই করতে হয়।

Related Articles

Leave a Reply

Back to top button