বাংলাদেশ

সাংবাদিক আফজালুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাংবাদিক আফজালুর রহমানের নামাজে জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বর এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দু্ই দফা জানাজা শেষে তার কফিন জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (২২ জানুয়ারি) নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডিআরইউতর নামাজে জানাজায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রুমানা জামান, রফিক রাফি ও জাহাঙ্গীর কিরণ উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, ডিআরইউর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কবির আহমদ খান ও রিয়াজ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক শেখ মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, নূরুল ইসলাম হাসিব, ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button