বাংলাদেশ

দেশে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি চেয়েছে আরও কয়েকটি কোম্পানি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, চীনের সিনোভ্যাকের পর আরও কয়েকটি কোম্পানি বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছে ।

সোমবার ( ১৪ সেপ্টেম্বর) মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী করোনা হাসপাতাল এবং বসুন্ধরা করোনা আইসোলেশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, পাইপলাইনে আছে কোম্পানিগুলো । তবে এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

যে কোনও দেশ থেকে করোনার ভ্যাকসিন আবিষ্কার করলে তা কেনার জন্য সরকার অর্থ বরাদ্দ রেখেছে জানিয়ে আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিন আবিষ্কারের পর সবাই ফ্রি দেবে না, তাই বাংলাদেশ যেন কিনতে পারে সেজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে সরকার। চীনকে ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে, আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে, তারা অনুমতি চাচ্ছে।

তবে কোন কোন কোম্পানি অনুমতি চেয়েছে তাদের নাম জানাননি তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button