বাংলাদেশ

এবার লঞ্চ বন্ধের ঘোষণা

ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায়, এবার লঞ্চ বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকরা।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান ।

তিনি বলেন, শনিবার দুপুর পর্যন্ত ভাড়া বৃদ্ধির ব্যাপারে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চালাতে অপারগতা প্রকাশ করেছেন মালিকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এওপর থেকে বন্ধ রয়েছে পণ্য পরিবহন ও গণপরিবহন।

Related Articles

Leave a Reply

Back to top button