বাংলাদেশ

৪ দিনের রিমান্ডে জামায়াতের কেন্দ্রীয় নেতারা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, জামায়াতের শুরা সদস্য ইয়াসিন আরাফাত, সেক্রেটারি জেনারেলের গাড়িচালক মনিরুল ইসলাম ও জামায়াতকর্মী আব্দুল কালাম।

এর আগে, গতকাল সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোলাম পরওয়ারসহ ৯ জনের বিরুদ্ধে, গতকাল রাতেই রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button