বাংলাদেশ

শিগগিরই মিলছে না সেরামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে শিগগিরই সেরামের টিকা মিলছে না।

আজ সোমবার (২৬ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন জাহিদ মালেক।

তিনি বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতির আঁচ বাংলাদেশে লাগলে তা হবে ভয়াবহ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

তবে স্বাস্থ্যমন্ত্রী আশার আলো দেখছেন, চীন, রাশিয়া এবং আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টায়। ভারতের করোনার বেসামল পরিস্থিতির সামান্য আচেঁও বাংলাদেশের পরিস্থিতি কতটা ভঙ্কর হয়ে ওঠতে পারে, তা ভেবেও শঙ্কিত স্বাস্থ্যমন্ত্রী।

করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছে নানামুখী সিদ্ধান্ত। এতে সমন্বয়হীনতা প্রকাশ পায় কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে যার জায়গা থেকে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button