ভূরাজনীতি

শহীদ ডা. মিলন দিবসে আ.লীগের শ্রদ্ধা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২৭ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিলনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে।

শৃংখলমুক্ত সেই গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button