অন্য খবর

‘বাহুবলী’র কাটাপ্পা করোনায় আক্রান্ত

বহুল আলোচিত দক্ষিণ ভারতীয় সিক্যুয়েল ছবি ‌‘বাহুবলি’র কাটাপ্পা চরিত্র ওরফে অভিনেতা সত্যরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। খবর: আনন্দবাজার

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রথমদিন বাসাতেই আইসোলেশনে থাকলেও অবস্থার অবনতি হওয়া তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে আছেন। এই মুহূর্তে স্থিতিশীল অভিনেতা। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

দুনিয়া মাতানো ‘বাহুবলী’ সিনেমা যারা দেখেছেন তাদের কাছে খুব প্রিয় একটি চরিত্র কাটাপ্পা। যিনি নায়ক না হয়েও সিনেমাটির সবচেয়ে আলোচিত চরিত্রে পরিণত হয়েছিলেন। সেই চরিত্রে অভিনয় করেন সত্যরাজ।

Related Articles

Leave a Reply

Back to top button